August 17, 2026, 5:08 pm
শিরোনাম :
দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার

মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ গেল রিকশাচালক বাবার

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরের বনানীপাড়ায় মাদকাসক্ত ছেলের হামলায় মাহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাতাব সরকার দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ায় পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। প্রায় এক বছর আগে স্বামীর মাদকাসক্তি সহ্য করতে না পেরে সুমনের স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরলে পারিবারিক বিরোধ আবারও তীব্র হয়ে ওঠে।
পরিবারের সদস্যদের দাবি, রোববার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে সুমন তার বাবার ওপর হামলা চালান। এতে মাহাতাব সরকার গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে যায়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মাদকাসক্তি প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ বিচার দাবি করেছেন।



ফেসবুক কর্নার