August 17, 2026, 9:29 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

যশোরে ১৭ সংসদ সদস্যের সংবর্ধনা: ‘জনগণের রায় পবিত্র আমানত’—মোবারক হোসেন

অভয়নগর প্রতিবেদক

বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের নবনির্বাচিত ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। তিনি বলেন, “জনগণের রায় একটি পবিত্র আমানত। এ আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনে যারা কাঙ্ক্ষিত ফল পাননি, তাদের হতাশ না হয়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।
সংবর্ধনা পাওয়া সংসদ সদস্যরা
সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় নিম্নোক্ত সংসদ সদস্যদের—
কুষ্টিয়া জেলা
আব্দুল গফুর (কুষ্টিয়া-২, মিরপুর-ভেড়ামারা)
মুফতী আমীর হামজা (কুষ্টিয়া-৩, সদর)
মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী)
মেহেরপুর জেলা
মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১, সদর)
মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-2, গাংনী)
চুয়াডাঙ্গা জেলা
অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১)
অ্যাডভোকেট রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২)
ঝিনাইদহ জেলা
অধ্যাপক আলী আজম মো. আকর (ঝিনাইদহ-২)
অধ্যাপক মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩)
আবু তালেব (ঝিনাইদহ-৪)
নড়াইল জেলা
অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু (নড়াইল-২)
যশোর জেলা
মাওলানা আজিজুর রহমান (যশোর-১)
ডা. মসলেহ উদ্দিন ফরিদ (যশোর-২)
অধ্যাপক গোলাম রসুল (যশোর-৪)
অ্যাডভোকেট গাজী এনামুল হক (যশোর-৫)
অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)
অনুষ্ঠানে যশোর জেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দের সভাপতিত্বে অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন ও মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, এ বিজয় দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা ও জনগণের সমর্থনের প্রতিফলন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



ফেসবুক কর্নার