August 17, 2026, 5:54 pm
শিরোনাম :
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

রামপালে ইসলামিক ফাউন্ডেশনকে রক্ষা করে জোরালো মানববন্ধন

আরিফ হাসান রামপাল বাগেরহাট

রামপাল উপজেলার ইসলামিক ফাউন্ডেশন–এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জোরালো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রামপাল মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফিল্ড সুপারভাইজার আব্দুল হাদি আকুঞ্জি ও মডেল কেয়ারটেকার মোঃ আল মামুনের পক্ষে শিক্ষক ও কর্মচারীরা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, সাধারণ কেয়ারটেকার শেখ বেলাল হোসেন, মোঃ জিয়াউর রহমান এবং কেন্দ্র শিক্ষিকা হাওয়া ইয়াসমিন বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
বক্তারা আরও দাবি করেন, অপপ্রচারকারীরা স্বাক্ষর জালিয়াতিসহ গুরুতর অনিয়মের আশ্রয় নিয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি জানান। আয়োজকদের তথ্যমতে, রামপাল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ৮১ জন শিক্ষকের মধ্যে ৭৫ জন মানববন্ধনে অংশগ্রহণ করেন, যা কর্মকর্তাদের প্রতি শিক্ষকদের ব্যাপক সমর্থনের প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইসলামিক ফাউন্ডেশন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর সুনাম ক্ষুণ্ন করার যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।” এছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার