August 17, 2026, 3:10 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Reporter Name

 আরিফ হাসান গজনবী
প্রতিনিধি, (রামপাল) বাগেরহাট
বাগেরহাট জেলার  রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, রামপাল থানা পুলিশ,রামপাল প্রেস ক্লাব সহ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, বিশেষ প্রার্থনা, বিজয় মেলাসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত উপজেলা অডিটোরিয়ামে ৭১এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।



ফেসবুক কর্নার