আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন পরিচালনায় তাকে দাপ্তরিক সহায়তা দিতে এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে তারা দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. শামীম মাহমুদ, সৈয়দ আফজাল আহাম্মেদ, মো. রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং এ.এস.এম. ইকবাল হাসান।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com