August 18, 2026, 1:36 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

শ্রীপুরে পুলিশের অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

অভয়নগর প্রতিবেদক

মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ‎উপজেলার চন্ডিখালী এলাকা থেকে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি স্বামী স্ত্রীকে আটক করছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডীখালী গ্রামের  এলাকার বারেক সর্দারের ছেলে মোঃ জিল্লু (৩৮) ও তার স্ত্রী সাবিনা খাতুন (৩৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্ডিখালী নিজ বাড়ি হইতে স্বামী স্ত্রী দু’জনকে মাদকসহ গ্রেফতার করে এএসআই কালাম ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তাদের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা  উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার