August 16, 2026, 1:39 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা

সিঙ্গাপুরের পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্স ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা।

এর আগে, দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে।
শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন।

হাদির চিকিৎসার জন্য সাথে রয়েছেন ২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ নার্স। এছাড়া হাদির বড় ভাইও আছেন তার সাথে।



ফেসবুক কর্নার