August 17, 2026, 6:45 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

হাদি হত্যার প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ছাত্র জনতা 

অভয়নগর প্রতিবেদক

মোঃ মাসুম বিল্লাল,স্টাফ রিপোর্টারঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং এ দেশে ভারতীয় আধিপত্যের অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল যশোরের মণিরামপুরে ছাত্র-জনতা।
শুক্রবার ১৯ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে হাদীর ছবি সম্বলিত প্রতিবাদী কর্নারে ক্ষোভ প্রকাশ করে ছাত্র-জনতার প্রতিনিধিরা।
বক্তারা এ সময় হত্যাকারী ফয়সালের নেতৃত্বে  নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল প্রকার আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সকলকে আহ্বান জানান।
মিছিল শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ছাত্রনেতা ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার