August 15, 2026, 8:04 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

৭ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

অভয়নগর প্রতিবেদক

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থতায় ভুগছেন। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত হয়ে কণ্ঠস্বর হারিয়েছেন তিনি। নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

বর্তমানে শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতে পারছেন না বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখনই ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।



ফেসবুক কর্নার