April 24, 2026, 9:40 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন করবে এনসিপি

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোট ক্ষমতায় এলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করবে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর পার করলেও আমরা এখনও গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। এ ব্যর্থতা স্বীকার করাই আমাদের রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ।”

আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিচারহীনতার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, নাগরিক অধিকার সংকুচিত হয়েছে এবং শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ভেঙে পড়েছে। তিনি যোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান স্পষ্ট বার্তা দিয়েছে—রাষ্ট্রকে নতুন গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ইশতেহারটি দেশের বিভিন্ন কমিউনিটি, পেশাজীবী ও শ্রমিকদের সঙ্গে দীর্ঘ কথোপকথনের মাধ্যমে তৈরি করা হয়েছে। ১২টি অধ্যায়ের ৩৬ দফা অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় রেখে নির্ধারিত হয়েছে। এনসিপি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়।



ফেসবুক কর্নার