May 24, 2026, 7:18 pm
শিরোনাম :
ঈদে মাংস কাটতে বিমানে উড়ে রাজধানীতে আসছেন কসাইরা জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী লাইভে এসে প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জে কৃতি ফুটবলারদের সংবর্ধনা গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের তাণ্ডব, সংবাদকর্মীর বাড়িতে হামলায় আহত ১৪ খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ হামের উপসর্গে প্রাণ গেলো আরও ১৬ শিশুর নোয়াখালীতে হামের উপসর্গে প্রথম শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

রামিসা হত্যাকাণ্ডএক মাসের মধ্যে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি এই ধরনের কাজ করার আর সাহস না পায়। একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে।

শনিবার (২৩ মে) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত অবক্ষয় স্পষ্ট হয়েছে। এই ধরনের শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের অধিকার ও সম্পদ হরণ করেনি, বিচার ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মানবতা ও ধর্মীয় মূল্যবোধের। এগুলো একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে।

জাতীয় কবির স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জানাজা নামাজের পরে কবির লাশবাহী খাটিয়া বহনকারীদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন। এমনকি এরপর ১৯৮৯ সালের ২৫ মে কবির জন্মজয়ন্তীতে আয়োজিত র‌্যালিতেও তিনি অংশ নিয়েছিলেন। ত্রিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন খালেদা জিয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি। জাতীয় ও জাতীয়তাবাদের চেতনার প্রতীক।



ফেসবুক কর্নার