May 24, 2026, 7:18 pm
শিরোনাম :
ঈদে মাংস কাটতে বিমানে উড়ে রাজধানীতে আসছেন কসাইরা জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী লাইভে এসে প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জে কৃতি ফুটবলারদের সংবর্ধনা গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের তাণ্ডব, সংবাদকর্মীর বাড়িতে হামলায় আহত ১৪ খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ হামের উপসর্গে প্রাণ গেলো আরও ১৬ শিশুর নোয়াখালীতে হামের উপসর্গে প্রথম শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, ছুটিতে বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

অভয়নগর প্রতিবেদক

  • রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ আদালতে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার করা হবে। রোববার (২৪ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাথে সাথে এক দিনের মধ্যে। সেই স্টেটমেন্টে তার সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে। এছাড়া তাকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকালকেই আমরা পোস্টমোর্টেম রিপোর্ট হাতে পেয়েছি। এগুলো কমপাইল করে চার্জশীট গঠনের কাজ কালকে রাতের মধ্যেই সম্পন্ন হয়েছে। আজকে আদালতে সেটা সোপর্দ করা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ, অপসংস্কৃতির কারণে ধর্ষনের ঘটনা ঘটছে। গত তিন মাসে কোন ধর্ষণের ঘটনায় আসামীরা ছাড় পায়নি। এছাড়া জুয়া, অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণে নতুন একটি আইন করছে সরকার। আগামী কেবিনেটে তোলা হবে এই আইন। এসময় তিনি শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় আইনী প্রক্রিয়ায় আনা হবে বলেও জানান।



ফেসবুক কর্নার