May 24, 2026, 6:58 pm
শিরোনাম :
ঈদে মাংস কাটতে বিমানে উড়ে রাজধানীতে আসছেন কসাইরা জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী লাইভে এসে প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জে কৃতি ফুটবলারদের সংবর্ধনা গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের তাণ্ডব, সংবাদকর্মীর বাড়িতে হামলায় আহত ১৪ খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ হামের উপসর্গে প্রাণ গেলো আরও ১৬ শিশুর নোয়াখালীতে হামের উপসর্গে প্রথম শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জে কৃতি ফুটবলারদের সংবর্ধনা

বিল্লাল হোসেন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ বালক ও বালিকা উভয় বিভাগে বরিশাল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আদিল হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মো: হাসনাইন আহমেদ, উপজেলা বিএনপির ১নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার, পৌর বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান আলিম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন,
“প্রাথমিক পর্যায়ে খেলাধুলার বিকাশ শিশুদের মেধা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা লাভ করে। তারা বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জবাসী গর্বিত।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে কৃতি ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।



ফেসবুক কর্নার