May 24, 2026, 7:04 pm
শিরোনাম :
ঈদে মাংস কাটতে বিমানে উড়ে রাজধানীতে আসছেন কসাইরা জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী লাইভে এসে প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাকেরগঞ্জে কৃতি ফুটবলারদের সংবর্ধনা গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের তাণ্ডব, সংবাদকর্মীর বাড়িতে হামলায় আহত ১৪ খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ হামের উপসর্গে প্রাণ গেলো আরও ১৬ শিশুর নোয়াখালীতে হামের উপসর্গে প্রথম শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এছাড়া বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও, স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা এবং ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া অধিকাংশ মন্ত্রী ও সাংসদগণ নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে।



ফেসবুক কর্নার