June 9, 2026, 8:39 am
শিরোনাম :
সীমান্তে পুশইনের অভিযোগ, রৌমারীতে সতর্ক অবস্থানে বিজিবি ও স্থানীয়রা মানিকগঞ্জে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, তিন প্রতিষ্ঠানে ‘অপরাজিতা কর্নার’ চালু বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের

মানিকগঞ্জে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, তিন প্রতিষ্ঠানে ‘অপরাজিতা কর্নার’ চালু

অভয়নগর প্রতিবেদক

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অপরাজিতা কর্নার’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৮ জুন) জেলা শহরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকৃত প্রতিষ্ঠানগুলো হলো— আফরোজা রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা এবং খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় তথ্যের অভাব ও সামাজিক সংকোচের কারণে কিশোরী শিক্ষার্থীরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হয়। ‘অপরাজিতা কর্নার’ তাদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করবে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিয়মিত শিক্ষাগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৈশোরকালীন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী, পরামর্শ ও সহায়তা সহজেই পাবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহল স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ‘অপরাজিতা কর্নার’ স্থাপন করা হবে, যা নারী শিক্ষার্থীদের জন্য আরও স্বাস্থ্যসম্মত ও সহায়ক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।



ফেসবুক কর্নার