June 9, 2026, 2:28 pm
শিরোনাম :
হুমকির পর ব্যবসায়ীর দোকানে আগুন, ক্ষতির দাবি ১০ লক্ষাধিক টাকা প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রেমিক তিন ফসলি জমি ও পরিবেশ রক্ষায় সিংগাইরে মানববন্ধন কুমার নদের বাঁকে ইতিহাস-ঐতিহ্যের জনপদ হরিণাকুণ্ডু ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, বড়লেখায় আটক যুবক বান্দরবানে এনসিপির ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার, আটক ৪ মাদকসেবী মহাসড়কে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের সাতক্ষীরায় পুলিশকে হানি ট্রাপে ফেলে চলতো ছাত্রলীগ নেতা নাসিরের মাদক, অস্ত্র, চাঁদাবাজির বাণিজ্য মিরপুরে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক, হামলায় আহত ২ পুলিশ কর্মকর্তা

নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার, আটক ৪ মাদকসেবী

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মান্দা থানার এসআই কাজী নজরুল ইসলাম, এসআই বিজন কুমার, এসআই অনিমেষ কুণ্ডু, এএসআই তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাটফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় নাঈম (২৫), সাজ্জাদুর রহমান (৪৫), আকাশ (২০) ও সুজন কুমার মালি (৩০) নামে চারজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একই রাতে হাটফতেপুর বাজার এলাকায় শম্পা রানী (২৫) নামে এক নারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তল্লাশির সময় ঘরের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো গাঁজাগুলো জব্দ করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পলাতক আরও দুজনসহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”



ফেসবুক কর্নার