“মানুষ মানুষের জন্য”—এই মানবিক চেতনায় অনুপ্রাণিত হয়ে রাজধানীতে আত্মপ্রকাশ করেছে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ (এইচএবি)-এর নতুন কার্যনির্বাহী পরিষদ। শনিবার সকালে রাজধানীর রায় সাহেব বাজারের জনসন রোডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের মূল লক্ষ্য। মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ঘোষিত নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ হলেন—
মোঃ কামরুল হাসান মেহেদী (প্রতিষ্ঠাতা সভাপতি), মোঃ আতিকুর রহমান (আতিক) (সিনিয়র সহ-সভাপতি), ফাহমিদা সুলতানা লিমা (সহ-সভাপতি), কামরুন নাহার রত্না (সহ-সভাপতি), হান্নান হোসেন নিল (সাধারণ সম্পাদক), মোঃ সাকিব হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), এস এম রাকিব আহমেদ (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ রাহাত মিয়া (সাংগঠনিক সম্পাদক), রফিকুল ইসলাম সুরাফ (সহ-সাংগঠনিক সম্পাদক), নাইমুল ইসলাম আরিফ (দপ্তর সম্পাদক), আল-আমিন হোসাইন (কোষাধ্যক্ষ), মাসুদ মাহাতাব (প্রচার ও প্রকাশনা সম্পাদক), হাফেজ মাওলানা আরাফাত হোসাইন (ধর্ম বিষয়ক সম্পাদক), অ্যাডভোকেট ফারজানা আক্তার (আইন বিষয়ক সম্পাদক), শায়লা নূর স্নেহা (শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), জেরিন জাবেদ মুমু (নারী বিষয়ক সম্পাদক), আরিফা ইসলাম অজান্তা (সমাজসেবা বিষয়ক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে শাহদাত হোসেন, কাজী তানজিলা ইসলাম, মোঃ আব্দুল্লাহ কোক ও কাজী আফরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার খলিলুর রহমান রিয়াদ। তিনি তার বক্তব্যে বলেন, মানবিক সংগঠনগুলোই সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্ত ভিত গড়ে তোলে। হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ সেই পরিবর্তনের এক উজ্জ্বল সম্ভাবনা।
সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে।
হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ বিশ্বাস করে—মানবতাই হোক সবচেয়ে বড় পরিচয়, আর মানুষই হোক মানুষের সবচেয়ে বড় ভরসা।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com