যশোরের মণিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সাক্ষাৎকালে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী, আব্দুল্লাহ আল মামুন, এস এম তাজাম্মুল, নুর ইসলাম, সাব্বির হাসান, মাছুম বিল্লাহ, মাসুদ রায়হান ও আবু রায়হানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক ভূমিকা রাখে।
উভয় পক্ষ ভবিষ্যতেও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com