বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক জরিপ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে হারগাজা পশ্চিম মারমা পাড়া থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়, যা পরবর্তীতে মসখাইল্যা পাড়া ০২ নম্বর ওয়ার্ডে গড়ায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা-এর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাঙ্গীর আলম খান, ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, লামা পৌরসভা যুবদলের সদস্য-সচিব মোঃ শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আকরাম, বিএনপি নেতা ইব্রাহিম এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জোসনা আক্তার লিলিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড জরিপের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের তথ্য সরেজমিনে যাচাই-বাছাই করে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com