পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-কে সুনামগঞ্জে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলসহ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতৃবৃন্দ।
মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সুনামগঞ্জ সফর উপলক্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ ও আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়নে মন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com