রাজধানীতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাজারে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে একটি পেট্রোল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। শুক্রবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে গিয়ে তিনি সরেজমিনে জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পাম্পে উপস্থিত গ্রাহকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে। সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেল নিয়ে অপ্রয়োজনীয় আতঙ্ক ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে গাড়িচালক ও সাধারণ জনগণের প্রতি অযথা অতিরিক্ত তেল ক্রয় বা মজুত না করার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com