প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ১২:৪৯ এ.এম
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, “অধিকার, ক্ষমতা ও ক্ষমতায়নে—কন্যার জন্য”।
শনিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানটির আয়োজন করে। র্যালী ও সভায় স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নারীর অধিকার ও ক্ষমতায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com