
মোঃ ইসমাইল হোসেন।
প্রধান উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বেগম জিয়ার চিকিৎসা অগ্রগতির বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সুবিধা প্রদানে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে—এ বিষয়ে সরকার সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য জাতীয় স্বার্থ ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
চিকিৎসা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সার্বক্ষণিক সমন্বয়ে থাকতে প্রধান উপদেষ্টা নির্দেশ প্রদান করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com