ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার (২৩ মার্চ) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রাক্তন চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর এবং কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সাংসদ প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুর। উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা নুরুল আজিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, রামু উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা বশির উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিডিয়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইমাম খাইর, ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী, উপজেলা জামায়াত যুব বিভাগের দায়িত্বশীল মাওলানা ছরওয়ার কামাল ও উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ আব্দুল্লাহ।
বক্তারা বলেন, ঈদ আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নেয়ামত, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এছাড়াও তারা দেশের জন্য চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে ধৈর্য ও ঐক্যবদ্ধ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার গুরুত্ব উল্লেখ করেন। ইসলামের ইতিহাসের হুদায়বিয়ার সন্ধির উদাহরণ দিয়ে তারা তাগুতের ষড়যন্ত্র প্রতিরোধের প্রেরণা দেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনে যেকোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির মধ্যেও আল্লাহর ইচ্ছায় দীর্ঘদিন ধরে সংগঠন সক্রিয় থাকতে পারছে। তারা বিশ্বাস করেন, আল্লাহর সাহায্যে চূড়ান্ত বিজয় অতি সন্নিকটে এবং এজন্য দ্বিগুণ উদ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াত নেতা মাস্টার নুরুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার ছৈয়দ নুর হেলালী, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা ফাজেল ইবনে শরীফ, মাওলানা বশির আহমদ, আলহাজ্ব আব্দুর রশিদ, মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ব্যাংকার মিজানুর রহমান, ডাক্তার সুলাইমান মোর্শেদ এবং বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে আগত
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com