প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৯:১২ এ.এম
নওগাঁয় ১৫ বোতল নিষিদ্ধ এস্কুফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ‘এস্কুফ’ সিরাপসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঈদগাহপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ নূরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম (৫০)-এর হেফাজত থেকে ১৫ বোতল নিষিদ্ধ এস্কুফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা, যার মোট বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com