মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
র্যালি শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com