মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১ মে) বিকেলে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার সংরক্ষণে সবাইকে আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com