নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি ফ্যাক্টরির সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com