অকাল বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার একটি হাওর এলাকায় তলিয়ে যাওয়ার মুখে থাকা এক কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেছেন একদল যুবক।
রোববার উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের রোয়াইল বিলে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে বিলের পাড়ে এক কৃষকের প্রায় ৭০ শতাংশ জমির ধান তলিয়ে যাচ্ছিল। শ্রমিক সংকট ও আর্থিক অসচ্ছলতার কারণে ধান কাটতে না পেরে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে নেমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এতে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পায় কৃষকের ফসল।
উদ্যোগের সঙ্গে জড়িত এক যুবক জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসল যাতে নষ্ট না হয়, সে জন্যই তারা এগিয়ে এসেছেন।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন উদ্যোগ গ্রামীণ সমাজে সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com