যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) বাদ আসর মাদারীপুর সদরের খোয়াজপুর এলাকার চরগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৃষ্টির বাবা-মা ও স্বজনরা।
পরিবার সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে ঢাকার মিরপুরে তাদের বাসায় নেওয়া হবে। পরে সেখান থেকে গ্রামের বাড়ি মাদারীপুরে আনা হবে। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
বৃষ্টিকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে। একই সঙ্গে কবর খোঁড়াসহ দাফনের প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় গভীর শোকাহত।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com