নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোমাইয়া আক্তার মোহনা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহত মোহনা আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের কৃষক হিরন মিয়া ও হেপী আক্তার দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর নিজ বাড়িতে তাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পারিবারিক ও ব্যক্তিগত মানসিক চাপের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আশুজিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, “মোহনা শান্ত ও মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com