কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে ভূরুঙ্গামারীসহ জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার দায়িত্বশীল হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের কাছে তিনি সজ্জন, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরিবার ও দলীয় সূত্র জানিয়েছে, মরহুমের জানাজার সময়সূচি পরে ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com