নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের সময় নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।
সোমবার (১৮ মে) ভোরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরীপুর জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নাসির উদ্দিন স্থানীয় গৌরীপুর গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতর এবং চালের বস্তার মধ্যে লুকিয়ে মদ পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ রয়েছে।
অভিযানে অংশ নেন এসআই ফেরদৌস আলম, এএসআই আল মামুন, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাজহারুলসহ পুলিশের একটি দল।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com