প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ১০:১৬ পি.এম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান

-
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মোচনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহম্মেদ, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: তুষার আহম্মেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় মোচনা ইউনিয়নের কঠুরিকান্দা বটতলা থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের দুই পাশে প্রায় ৩ হাজার সুপারি গাছ রোপণ করা হয়।
পরে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগসহকারে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে তুলে ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com