বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গরুবাহী একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা গেছে এবং আহত হয়েছেন পিকআপটির চালক।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের অদূরে একটি লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, গরুবাহী পিকআপটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ লাইনের ওপর আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস দ্রুতগতিতে সেখানে পৌঁছালে ট্রেনটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় আহত পিকআপ চালক শান্ত মিয়া (২৩)-কে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও ক্ষতিগ্রস্ত পিকআপ সরিয়ে নেওয়ার পর প্রায় ২০ মিনিটের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ঘটনার পর রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com