সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে তিনটি গরুসহ দুই কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ঘটনাস্থলে গিয়ে গরুগুলো উদ্ধারসহ আটক দুজনকে থানায় নিয়ে যান।
আটকরা হলেন গোয়ালপোতা গ্রামের মৃত আমিনুদ্দিন বৈদ্যের ছেলে রাকিব হাসান (১৬) এবং আজিজুর রহমানের ছেলে তানভির (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি বকনা গরু গোপনে এনে নিজ বাড়িতে বেঁধে রাখে তারা। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ দুই কিশোরকে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া গরু ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা সভাতেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com