পবিত্র ঈদুল আজহা পরবর্তী কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় কোরবানির বর্জ্য ও ময়লা পড়ে থাকার ঘটনায় প্রশাসনের উচ্চপর্যায়ে অসন্তোষ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির
তাদেরকে সাময়িকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, ঈদ পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত বর্জ্য অপসারণ, সড়ক পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com