
রাঙ্গামাটিতে কর্মরত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে শহরের তবলছড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত কর্মকর্তা মো. সাজেদুল হক (৩৫)। তিনি রাঙ্গামাটি কোতোয়ালি থানায় নিরস্ত্র শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার হনুমনেরচর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে তবলছড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অম্বরিশ মিত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কিছু বিষয় সামনে এলেও এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।
ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com