নওগাঁর ধামইরহাট উপজেলার রামনারায়নপুর এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলা প্রশাসন রামনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রশাসনের এ পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com