জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের উচিত বিদ্যুৎ খাতের অনিয়ম ও অপচয় বন্ধ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া। দেশের জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, মীম মিরাজ হোসাইন, মো. আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, এস এম হাফিজুর রহমান, জি এম শহীদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বক্তারা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং জনগণের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com