June 9, 2026, 7:47 am
শিরোনাম :
সীমান্তে পুশইনের অভিযোগ, রৌমারীতে সতর্ক অবস্থানে বিজিবি ও স্থানীয়রা মানিকগঞ্জে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, তিন প্রতিষ্ঠানে ‘অপরাজিতা কর্নার’ চালু বিসিবির পরিচালক হলেন মির্জা ফয়সল আমিন মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, নিরাপদ সড়কের দাবিতে উদ্বেগ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: সরাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৬, আহত ১৫ বাগমারা থানার তদন্ত কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে প্রত্যাহার ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের

সীমান্তে পুশইনের অভিযোগ, রৌমারীতে সতর্ক অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের কিছু তৎপরতা লক্ষ্য করা যায়। বিষয়টি নজরে আসার পর বিজিবি সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন।
খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হন। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা দাবি করেন, সীমান্তের ওপারে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সতর্ক উপস্থিতির কারণে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।
যাদুরচর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অস্বাভাবিক তৎপরতার খবর পেয়ে স্থানীয়রা বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরে সবাই মিলে সতর্ক অবস্থান গ্রহণ করে।
রৌমারী সীমান্তের দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।
সীমান্তবাসীরা জানান, এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করলেও তারা সতর্ক রয়েছেন। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণও সহযোগিতা করে যাচ্ছে।



ফেসবুক কর্নার