বান্দরবানের লামা উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এ কমিটির অনুমোদন দেয় এনসিপির বান্দরবান জেলা কমিটি।
গত ৩ জুন জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সংগঠক মো. নাজমুল হাসানকে আহ্বায়ক এবং মো. আবদুল করিমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জেলা আহ্বায়ক মাং সা প্রু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শুভ বড়ুয়া, এ.এম. ফরিদুল আলম, মো. শহিদুল ইসলাম, মো. মানিক, মো. শাহ আলম ও মো. মাকছুদুর রহমান।
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আনোয়ার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে খোরশেদ আলম বাহাদুর, আবু হানিফ রানা, থ্যাইসা অং মারমা (রোহিত), মো. ইব্রাহিম, মো. মিজানুর রহমান, মো. আমজাদ হোসেন, মো. শাখাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মো. শফিকুল ইসলাম ও মো. জাহেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. ইউনুছ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুনুর রশিদ, আবু তালহা জুবায়ের, ইমরান খান, মো. মিজানুর রশিদ, মো. ইমতিয়াজ হোসেন, থোয়াইনু মং মার্মা এবং মো. আবদুল খালেক।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক মো. নাজমুল হাসান বলেন, “নতুন কমিটির মাধ্যমে লামা উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। আগামী ছয় মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব।”
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, এ কমিটির মাধ্যমে লামা উপজেলায় এনসিপির কার্যক্রম আরও বেগবান হবে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com