June 9, 2026, 3:22 pm
শিরোনাম :
সামাজিক সচেতনতা ও আইনি জ্ঞান বৃদ্ধিতে রামপালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ঝিকরগাছা খাল খনন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, ইউপি সচিবকে ঘিরে নতুন বিতর্ক হুমকির পর ব্যবসায়ীর দোকানে আগুন, ক্ষতির দাবি ১০ লক্ষাধিক টাকা প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রেমিক তিন ফসলি জমি ও পরিবেশ রক্ষায় সিংগাইরে মানববন্ধন কুমার নদের বাঁকে ইতিহাস-ঐতিহ্যের জনপদ হরিণাকুণ্ডু ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, বড়লেখায় আটক যুবক বান্দরবানে এনসিপির ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার, আটক ৪ মাদকসেবী মহাসড়কে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

হুমকির পর ব্যবসায়ীর দোকানে আগুন, ক্ষতির দাবি ১০ লক্ষাধিক টাকা

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা এলাকায় এক মুদি ব্যবসায়ীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানের মালামাল পুড়ে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার চরসীতা কাজির মাদরাসার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী মো. নোমান সিদ্দিক রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চরসীতা এলাকার হাজী নুরুজ্জামানের ছেলে মো. নোমান সিদ্দিক দীর্ঘদিন ধরে ওই স্থানে মুদি ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, স্থানীয় বাসিন্দা মো. মোছলেহ উদ্দিন বিভিন্ন সময় বাকিতে পণ্য নিলেও পাওনা টাকা পরিশোধ করতেন না। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার কয়েকদিন আগে স্থানীয় এক বৈঠকে তাকে ব্যবসা করতে না দেওয়ার এবং দোকানে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে স্থানীয়রা দোকানে আগুন দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. নোমান সিদ্দিক বলেন, “দোকানটি ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সবকিছু পুড়ে গেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আগুন লাগার কারণ এবং অভিযোগের সত্যতা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।



ফেসবুক কর্নার