June 9, 2026, 3:58 pm
শিরোনাম :
ড্রেন নির্মাণের খননে ধসে পড়ল স্কুলের সীমানা প্রাচীর, ব্যাহত পাঠদান সামাজিক সচেতনতা ও আইনি জ্ঞান বৃদ্ধিতে রামপালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ঝিকরগাছা খাল খনন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, ইউপি সচিবকে ঘিরে নতুন বিতর্ক হুমকির পর ব্যবসায়ীর দোকানে আগুন, ক্ষতির দাবি ১০ লক্ষাধিক টাকা প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রেমিক তিন ফসলি জমি ও পরিবেশ রক্ষায় সিংগাইরে মানববন্ধন কুমার নদের বাঁকে ইতিহাস-ঐতিহ্যের জনপদ হরিণাকুণ্ডু ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, বড়লেখায় আটক যুবক বান্দরবানে এনসিপির ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার, আটক ৪ মাদকসেবী

সামাজিক সচেতনতা ও আইনি জ্ঞান বৃদ্ধিতে রামপালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আরিফ হাসান রামপাল বাগেরহাট

সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন সম্পর্কে জনসাধারণের জ্ঞান সম্প্রসারণ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে নারীদের সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে বাগেরহাটের রামপালে তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়” এর আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রতিরোধে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পারিবারিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নারী নেতৃত্বের বিকাশ এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়েও অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ। তিনি বলেন, “মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। অপরাধ দমনে তথ্য প্রদান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
প্রশিক্ষণে সরকারি পাওনা আদায়ে সার্টিফিকেট মামলা, ফৌজদারি মামলার মৌলিক ধারণা, আইন প্রয়োগের বিভিন্ন দিক, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস্তবধর্মী উদাহরণ ও উপস্থাপনার মাধ্যমে বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন।
আয়োজকরা জানান, গ্রামীণ নারীদের আইনি জ্ঞান, আত্মবিশ্বাস ও সামাজিক নেতৃত্ব বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মানবিক, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ কর্মসূচি সহায়ক হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার