বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে ঈদগাঁও এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শনিবার (১৩ জুন) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঈদগাঁও বাসস্টেশন এলাকায় জড়ো হন।
বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বাসস্টেশন এলাকায় সমবেত হন। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও কৃষকদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ব্যানার-ফেস্টুনে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মো. আলমগীর তাজ (জনি), জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এ.এইচ. সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মো. ইসমাইলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুপুরের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর ঈদগাঁও বাসস্টেশন এলাকা অতিক্রম করলে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় তারা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। গাড়িবহরের দিকে তাকিয়ে অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
তারেক রহমানের সফরকে ঘিরে ঈদগাঁওয়ে দিনভর রাজনৈতিক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আবহ বিরাজ করে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com