মুরাদনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা বৃহস্পতিবার (১১ জুন) রাতে কৈজুরী গ্রাম জনতা তাকে আটক করে গণধোলাইয়ের পর তাকে গ্রেফতার করে মুরাদনগর থানার এসআই মহিউদ্দিন মুহিন।অভিযুক্ত ধর্ষক
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়ার ছেলে ইরন মিয়া (৬০)।ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসক জানায়, কিশোরীটি দুই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওই কিশোরীকে জিজ্ঞেসাবাদ করা হলে সে জানায়, তার চাচা ইরন মিয়া তার সঙ্গে দৈহিক সম্পর্ক করতো।কৈজুরী গ্রামবাসী বলেন, প্রতিবন্ধী কিশোরী বাবা প্রবাসে আছেন। বাবার চাচাত ভাই ইরন মিয়ার বয়স ৬০ বছর। এলকা বাসী ইরন মিয়ার সঠিক বিচার চায়।মুরাদনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এই ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি ইরণ মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com