
২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় সংসদে উপস্থাপিত জনকল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগরের ৩৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেন, “জনগণের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে প্রণীত এ বাজেট দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও জনকল্যাণের পক্ষে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মো. হানিফ সওদাগর বলেন, “এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।”
এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ডের জনতার কর্ণধার আলহাজ্ব মো. কামাল উদ্দীন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, সাবেক বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেন এবং ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক বাজেট বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে এর সফল বাস্তবায়নের ওপর জোর দেন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঝনক প্লাজা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সল্টগোলা ক্রসিং মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বাজেটকে স্বাগত জানান এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com