নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়া ডাঙ্গা মৌজায় আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অভিযোগের অভিযুক্ত মো. সোহেল ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় অভিযুক্ত মো. সোহেলের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com