সামাজিক যোগাযোগমাধ্যমে থ্রি-পিস পরে নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে বিএনপির প্রাথমিক সদস্যপদ এবং ১ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, চলমান ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর মিন্টু থ্রি-পিস পরে নেচে উদ্যাপন করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, শুধু ভাইরাল ভিডিওর কারণে নয়; দলীয় শৃঙ্খলাভঙ্গসহ একাধিক অভিযোগ বিবেচনায় নিয়েই সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com