দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পৌর শহরের স্বজনপুকুর বন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
নিহতের মা মেহেরুনা বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মানিক হোসেনকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোঃ শাহিন হোসেন
www.dainikabhaynagar.com